NextXen IT পরিচালিত অ্যাপজেন পার্টনার প্রোগ্রামে নিবন্ধন করলে আপনি নিচের শর্তাবলী কঠোরভাবে মেনে চলতে সম্মত হচ্ছেন। প্রতারণা রোধে আমাদের জিরো টলারেন্স নীতি রয়েছে।
• সেলফ-রেফারেল সম্পূর্ণ নিষিদ্ধ: নিজের রেফারেল কোড ব্যবহার করে নিজের বা নিজের মালিকানাধীন কোনো কোম্পানির জন্য সাবস্ক্রিপশন কেনা যাবে না।
• ভুয়া তথ্য: নিবন্ধন করার সময় নিজের আসল নাম, সঠিক মোবাইল নম্বর এবং ইমেইল প্রদান করতে হবে। ভুয়া পরিচয় ব্যবহার করলে অ্যাকাউন্ট সাথে সাথে বাতিল হবে।
• প্রতারণা বা কারচুপির প্রমাণ পাওয়া গেলে অ্যাকাউন্ট স্থায়ীভাবে বাতিল (Permanent Ban) করা হবে এবং সমস্ত জমাকৃত কমিশন (Pending & Available) বাজেয়াপ্ত করা হবে।
• সর্বোচ্চ কমিশন হার: ১০%।
• ৭ দিনের ফ্রি ট্রায়ালে কোনো কমিশন প্রযোজ্য নয়; শুধুমাত্র পেড সাবস্ক্রিপশনে (পেমেন্ট সম্পন্ন হলে) কমিশন যুক্ত হবে।
• অর্জিত কমিশন প্রথম ১৪ দিন হোল্ড (Escrow) অবস্থায় থাকবে। এরপর NextXen IT ম্যানুয়ালি যাচাই করার পর তা উত্তোলনযোগ্য ব্যালেন্সে যুক্ত হবে।
• সর্বনিম্ন উত্তোলনযোগ্য ব্যালেন্স: ৳১,০০০। পেমেন্ট প্রসেস হতে ৩-৫ কার্যদিবস সময় লাগতে পারে।
• ভুল পেমেন্ট ইনফো: পেমেন্ট মাধ্যম (বিকাশ/নগদ/রকেট/ব্যাংক) অবশ্যই নিজের হতে হবে। ভুল একাউন্ট নম্বরে টাকা গেলে NextXen IT দায়ী থাকবে না।
• রেফারেল লিংকে ক্লিক করার পর ৬০ দিন পর্যন্ত ব্রাউজারে কুকি সংরক্ষিত থাকে।
• এই সময়ের মধ্যে গ্রাহক পেড সাবস্ক্রিপশন নিলে সঠিক পার্টনার অটোমেটিক কমিশন পাবেন। সিস্টেমের বাইরে ম্যানুয়ালি কোনো রেফারেল দাবি (Claim) গ্রহণ করা হবে না।
• স্প্যামিং, ইমেইল স্প্যাম বা মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ক্লায়েন্ট আনা যাবে না।
• গুগল, ফেসবুক বা অন্য কোথাও "AppXen" বা "NextXen IT" কিওয়ার্ড ব্যবহার করে পেইড অ্যাড (Brand Bidding) চালানো সম্পূর্ণ নিষিদ্ধ।
• কোম্পানির লোগো বা ব্র্যান্ডিং বিকৃত করে প্রচার করা যাবে না।
• NextXen IT যেকোনো সময় এই নীতিমালা, কমিশন হার বা শর্তাবলী পরিবর্তনের পূর্ণ অধিকার সংরক্ষণ করে।
• হোয়াটসঅ্যাপ সাপোর্ট: +8801763108284 · ইমেইল: contact@nextxenit.com